আমি কে?
আমি হচ্ছে তুমি,
তুমি কিন্তু তুমি নও,
তুমি হচ্ছে আমরা।
আমরা কারা?
আমরা ৫২ এর ভাষা আন্দোলনে যোগ দেওয়া ছাএ-ছাএী।
আমরা ৭ মার্চের রেসকোর্সের তর্জনী সাহস।
আমরা কালো ফ্রেম ঠিক্রে বেড়িয়ে আসা ভালোবাসা মাখা চোখ...
আমরা গ্রামের রাস্তা
আমরা সমুদ্রের উচ্ছ্বাস
আমরা বাংলার মুগ্ধর্তা
সমাজ সেবার ডাকটিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা আমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশ...
-----------------------------------------------------------------
লেখক আনহুর আনু
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক


0 Comments